পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী দাদার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী ছোট ভাই

পঞ্চায়েত নির্বাচনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বীতা করছেন দুই ভাই । হাবড়ার ভুরকুন্ডা পঞ্চায়েতের একত্রিশ নম্বর বুথে তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিপরীতে লড়ছেন তারই দাদা সুদেব মাটি । দুজনে একসঙ্গে নমিনেশন জমা দিয়েছেন । দুজনেই জোর কদমে নিজস্ব এলাকায় প্রচারে নেমে পড়েছেন ।

নির্বাচনী প্রচারে নেমে বিজেপি প্রার্থী সুদেব হাতিয়ার করছেন শাসকদলের দুর্নীতি । রাজ্যে একাধিক দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের কথা যেমন তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে ঠিক তেমনই সরকারি পরিষেবা থেকে প্রকৃত প্রাপকরা যে বঞ্চিত হয়েছেন সেসব কথাও তুলে ধরে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন তিনি ।

অন্যদিকে মহাদেব রাজ্য সরকারের সরকারি প্রকল্প থেকে সাধারণ মানুষ যে সুবিধা পাচ্ছেন তাই তার প্রচারের আলোয় রেখেছেন । তবে প্রার্থী হওয়া দুই ভাই চান এলাকায় সম্প্রীতি বা ভোট নিয়ে কোনরকম রাজনৈতিক হিংসা যাতে না হয় । দুটি রাজনৈতিক দলের আলাদা আলাদা আদর্শে তারা অনুপ্রাণীত হলেও দুজনই চান নির্বিঘ্নে ভোট হোক । দুজনেই এলাকায় পরোপকারী, তাই সাধারণ মানুষ কেউ কেউ বিড়ম্বনায় পড়েছেন কোন ভাইকে তারা সমর্থন করবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube