এক পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে । অভিযোগের তির উঠছে শাসকদলের বিরুদ্ধে । বুধবার এমনই এক ঘটনার সাক্ষী রইলেন বাসন্তীর বাসিন্দারা ।
বাসন্তীর কলতলা এলাকায় এক পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এলাকায় তৃণমূলের তরফ থেকে একটি রাজনৈতিক সভা চলছিল বুধবার সন্ধ্যায় । এমন সময় তার পাশ দিয়েই মিছিল করে যাচ্ছিলেন নির্দল প্রার্থী ও তাঁর কর্মী সমর্থকরা ।
দু’পক্ষের মধ্যে যাতে বিবাদ না বাঁধে সেই কারণে বাসন্তী থানার পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন । আচমকাই পুলিশের দিকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারা হয় । এমনই অভিযোগ রয়েছে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে ।
এই ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন রঞ্জন দে নামে এক পুলিশ কর্মী । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় । এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে । তবে ঘটনায় বুধবার রাত পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বাসন্তী থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

