ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান সহ আন্ডার ওয়াটার টানেল পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । সেখান থেকে তিনি ট্রলিতে চেপে গঙ্গা পার করে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে ।
বুধবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, মেট্রোর কাজ তিনি খতিয়ে দেখছেন । একই সঙ্গে মেট্রো রেলের ইঞ্জিনিয়ার সহ মেট্রোর আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করার পর এই ইস্ট ওয়েস্ট মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ।
এছাড়াও এদিন তিনি জানান, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠনের পর থেকে রেলের সার্বিক উন্নতি যা হয়েছে, সেদিকগুলো ভাবা বা আলোচনায় আসা উচিত । রাজ্য সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, রেলের কাজ সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় কাজ যাতে সুষ্ঠু ভাবে করা সম্ভব হয় সেদিকে রাজ্য সরকার যাতে নজর দেয় । একই সঙ্গে তাঁর বক্তব্য আইন শৃঙ্খলার বিষয়টিও গুরুত্ব সহকারে নজর রাখা উচিত রাজ্য সরকারের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

