গত সোমবার দিনে দুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীর কাছ থেকে এগারো লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে । এই ঘটনায় এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করে ব্যান্টরা থানার পুলিশ । মঙ্গলবার রাতে টিকিয়াপাড়া এলাকা থেকে দিলীপ প্রসাদ নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় ।
গত সোমবার হাওড়ায় ভর দুপুরে সামনে এল ছিনতাইয়ের ঘটনা । জানা গিয়েছে এক ব্যবসায়ীর কাছ থেকে এগারো লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয় । সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তকে সনাক্ত করে । ঘটনার দিন মদের দোকানের সামনে দাঁড়িয়ে অন্য দুষ্কৃতীদের সাহায্য করতে দেখা যায় তাকে । দিলীপকে বুধবার আদালতে পেশ করা হয় । তাকে নিজেদের হেফাজতে নিয়ে বাকি দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে অনুমান পুলিশের । এমনকি উদ্ধার করা যেতে পারে ছিনতাই হওয়া টাকাও ।
উল্লেখ্য গত সোমবার হাওড়ার ব্যান্টরা থানার অন্তর্গত বেনারস রোডে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে । মদের দোকানের ব্যবসায়ী রাজেন্দ্র পন্ডিত ব্যাঙ্কে এগারো লক্ষ টাকা জমা দিতে যাওয়ার সময় বন্দুকের বাট দিয়ে মেরে চম্পট দিয়েছিলো দুষ্কৃতীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

