পর্যটকদের জন্য এ যেন মন খারাপ করা এক খবর । পাহাড়ে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা এখন পাহাড়ে এলেও করতে পারবেন না প্যারাগ্লাইডিং, রাফটিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস । ১৮ জুন থেকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জিটিএ এলাকাতে সমস্ত ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেক্টরগুলি বন্ধ করার ঘোষণা করল জিটিএ-র পর্যটন দফতরের অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর দাওয়া শেরপা ।
পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ করতে হাজারো পর্যটক ভিড় করেন পাহাড়ে । তাঁর সাথে প্যারাগ্লাইডিং, রাফটিং অন্যতম কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস । পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে বরাবরেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু প্যারাগ্লাইডিং, রাফটিং সহ পাহাড়ের অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি । কিন্তু আচমকা পাহাড়ের আবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কর্তৃপক্ষ ।
লাগাতার বৃষ্টি চলছে পাহাড়ে । ইতিমধ্যেই তিস্তা নদীর জল অনেকটাই বেড়েছে বলে জানা গিয়েছে । এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তিন মাসের জন্য জিটিএ এলাকায় সমস্ত ধরণের অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেক্টর গুলিকে বন্ধের ঘোষণা করলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পর্যটন দপ্তর ।
শনিবার দুপুরে পর্যটন দপ্তরের অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর দাওয়া শেরপা এমনটাই জানিয়েছেন । তাঁর বক্তব্য, প্রতি বছরই তিন মাসের জন্য এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেক্টরগুলি বন্ধ করা হয় । এবছরও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

