পঞ্চায়েত নির্বাচনের আগেই অধিকাংশ গ্রাম পঞ্চায়েত আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃণমূল । বোর্ড গঠনের জন্য সময়ের অপেক্ষায় দিন গুনছেন তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যরা ।
গতবারের পাশাপাশি এবারেও মিনাখাঁর মোহনপুর গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃণমূল । এই পঞ্চায়েতে এবারে ১৯ টি গ্রাম পঞ্চায়েত আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিল তৃণমূল । মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র খতিয়ে দেখা ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন । এই শেষ দিনের পর জানা যায় মিনাখাঁর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৯টি আসনের মধ্যে ১৩টি আসনে তৃণমূল ছাড়া আর অন্য কোন রাজনৈতিক দলের মনোনয়ন জমা পড়েনি । ফলে ১৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল প্রার্থীরা ।
মোহনপুর গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নিয়েছে তৃণমূল । শুধুমাত্র বোর্ড গঠনের অপেক্ষায় দিন গুনছে তৃণমূলের এই জয়ী প্রার্থীরা । পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে তিনটি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল ।
নির্বাচনের আগেই এই জয়লাভ করায় আজ বুধবার মোহনপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে প্রার্থীসহ কয়েকশ তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবির মেখে জয়ের আনন্দে নাচ করে বিজয় উল্লাস করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

