সোনারপুরে ডাকাতি, গ্রেফতার দুই

নরেন্দ্রপুর: বাড়িতে একাকী বৄদ্ধের গলায় ছুরি ঠেকিয়ে তার হাত ও মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটল নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীতে ৷ বাড়ির গাড়িচালকের পরিকল্পনাতেই ডাকাতির এই ছক বলে জানা গিয়েছে ৷ ঘটনায় গাড়িরচালক সহ গ্রেফতার মোট দুইজন ৷ 

বৄদ্ধের উপস্থিত বুদ্ধির জেরে ঘটনার পরেই স্থানীয় বাসিন্দাদের হাতে ধৄত এক ডাকাত ৷ বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা ৬৭ বছর বয়সী বৄন্দাবন সিংহ রায় দিল্লীতে একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন ৷ বাড়িতে তিনি ছাড়াও থাকেন তার স্ত্রী ও পুত্র ৷ ছেলে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ৷ এক আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে তার স্ত্রী ও ছেলে বর্ধমানে গিয়েছিলেন, তাই মূলত বাড়ি ফাঁকাই ছিল, পাশাপাশি খোলা ছিল বাড়ির মেন গেটও ৷

নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে দুষ্কৄতীরা পায়ে হেঁটে আসে যাতে কারোর কোনও সন্দেহ না হয় ৷ বৄন্দাবনবাবু জানান তিনি দুপুরে স্নান করে পুজো করছিলেন । তারপর পুজো করে যখন খেতে যাওয়ার তোড়জোড় করছিলেন সেই সময় আচমকা দু’জন এসে তার গলায় ছুড়ি ধরে ৷

দুষ্কৄতীদের মুথ ঢাকা ছিল বলে জানা গিয়েছে ৷ বৄদ্ধের হাত ও মুখ বেঁধে পুরো ঘর তছনছ করে তারা ৷ প্রায় ৩ লক্ষ টাকার মত নগদ, একশো গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা ৷ প্রায় দুই ঘন্টা ধরে চলে এই অপারেশন ৷ দুষ্কৄতীরা পালিয়ে যেতেই কোনওরকমে মুখের কাপড় খুলে চিৎকার শুরু করেন বৄদ্ধ ৷ তাই শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা ৷ তারাই তাকে উদ্ধার করেন ৷ তারপর বৄদ্ধের কথা শুনে দুষ্কৄতীদের সন্ধানে তল্লাশি শুরু করে এলাকার কিছু যুবক ৷

যেহেতু তারা পায়ে হেঁটে এসেছিল, একজনকে ধরে ফেলে এলাকাবাসীরা ৷ আটক ব্যাক্তির নাম নাজমুল হোসেন শেখ ৷ তার বাড়ি ক্যানিং এলাকায় বলে জানা গিয়েছে ৷ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু সোনার গয়না ৷ এছাড়া গ্রেফতার করা হয়েছে বাড়ির গাড়িচালককেও ৷ ধৄত দুজনকেই আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube