টাকার বিনিময়ে প্রার্থীদের টিকিট, ক্ষুব্ধ জনগণ

তৃণমূল বিধায়িকার স্বামীর বিরুদ্ধে উঠল টাকার বিনিময়ে প্রার্থী টিকিট দেওয়ার অভিযোগ । এমনই অভিযোগ আনেন এলাকার মহিলারা । ক্ষোভে রীতিমতো কলার ধরে মাটিতে বসিয়ে দেন বিধায়িকার স্বামীকে ।আটকে রেখে জবাবদিহি চান মহিলারা । বুধবার ঘটনাটি ঘটেছে কুশমন্ডি থানার ৩ নম্বর উদয়পুর অঞ্চলে ।

কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়ের স্বামী নকুল রায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নকুল রায়ের অঙ্গুলিহেলনে এলাকার দলীয় যোগ্য কর্মীরা প্রার্থী হতে পারেননি । টাকার বিনিময়ে অযোগ্যদের টিকিট পাইয়ে দিয়েছেন বিধায়িকার স্বামী ।

এই অভিযোগেই এলাকার মহিলারা বুধবার বিধায়িকার স্বামীকে পেয়ে তার উপর চড়াও হন । জামার কলার ধরে বসিয়ে আটকে রাখেন ও বিক্ষোভ দেখান । ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube