সন্ত্রাসের জেরে রক্তাক্ত শৈশব

সোমবার মুর্শিদাবাদে বোমা ফেটে গুরুতর ভাবে জখম হয় কয়েকজন শিশু । স্থানীয় বাসিন্দাদের মতে বল ভেবে তা নিয়ে খেলতে যায় শিশুরা । এরই মধ্যে আচমকাই ফেটে যায় বোমা । যার জেরে ফেটে জখম হয় তারা ।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ফরাক্কার ইমামনগরে । স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, সোমবার দুপুর নাগাদ বেশ কিছু শিশু আম বাগানে খেলা করছিল । সেই সময় একটি পরিত্যক্ত জায়গা থেকে বলের আকারে একটি বস্তু তাদের নজরে পড়ে ।

সেই বস্তুটিকে বল ভেবে নিয়ে খেলতে শুরু করে তারা । এর পরেই ফেটে যায় বোমাটি । বিস্ফোরণের জেরে জখম হয় শিশুরা । স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube