।। স্বর্ণালী মান্না ।।
রাজভবনে সাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস । রাজ্য সরকারের আপত্তি ও মুখ্যমন্ত্রীর চিঠি উপেক্ষা করেই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে পালন করলেন ‘পশ্চিমবঙ্গ দিবস’ । এই ঘটনার জেরে চরমে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত ।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন না করার অনুরোধ জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করা থেকে বিরত থাকতে অনুরধ করেন । পাশাপাশি অনুরোধ জানিয়ে নবান্ন থেকে চিঠিও যায় রাজভবনের উদ্দেশ্যে । পশ্চিমবঙ্গে কী কারণে প্রতিষ্ঠা দিবস পালন করা সম্ভব নয় তা জানিয়ে একটি বিস্তারিত চিঠি দেন মুখ্যমন্ত্রী । তিনি আরও জানান পশ্চিমবঙ্গে ‘প্রতিষ্ঠা দিবস’ বলে কোনও ইতিহাস নেই । একই সঙ্গে এই দিনটি মোটেই সুখকর নয় । এই দিনটি চিহ্নিত হয়ে রয়েছে বঙ্গভঙ্গ দিবস বলে ।
তবে এত কিছু করেও ফল হয়নি । কেন্দ্রীয় সরকারের নির্দেশে মঙ্গলবার রাজভবনে সাড়ম্বরে পালিত হল ‘পশ্চিমবঙ্গ দিবস’ । বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন করা হল রাজভবনে ।
এই ঘটনার সমালোচনা করতে ছাড়েনি রাজ্য সরকার । তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলার ঐতিহ্যকে ধ্বংস করছেন রাজ্যপাল । শুধু তাই নয় রাজ্যপালকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাংলা ভাগ বহু মানুষের যন্ত্রণার কারণ; বহু অপ্রীতিকর অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয়েছে বঙ্গবাসীকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

