বিজেপি প্রার্থী ভাইপোকে বাঁচাতে গিয়ে আহত তৃণমূল কর্মী কাকা

সালানপুর, পশ্চিম বর্ধমান: মনোনয়ন প্রত্যাহার না করায় বিজেপি-র জেলা পরিষদের প্রার্থীর উপর হামলা । সোমবার রডের ঘায়ে মাথা ফাটল প্রার্থীর । বিজেপি প্রার্থী ভাইপোকে বাঁচাতে গিয়ে আহত হলেন তৃণমূল কর্মী কাকা । ঘটনা ঘিরে উত্তেজনা পশ্চিম বর্ধমানের সালানপুরের হরিসাদি গ্রামে । এই পরিস্থিতিতে গ্রামে ভোট বয়কট বা তৃণমুল প্রার্থীকে ভোট না দেওয়ার হুঁশিয়ারি দিলেন গ্রামেরই তৃণমূল নেতা ।

সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের হরিসাদি গ্রামের চিন্ময় তিওয়ারি ও তার স্ত্রী শিংকু তিওয়ারি-র জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী । সূত্রের খবর, সোমবার রাতে বাইরে থেকে কিছু গুন্ডাকে নিয়ে গ্রামের ৩ জন হামলা করে । দুষ্কৃতিদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থীর স্বামীও । তারা চিন্ময় তিওয়ারির উপর চড়াও হয় বলে অভিযোগ উঠেছে । পাশাপাশি জানা গিয়েছে, ঘটনার আগে থেকেই তার কাছে মনোনয়ন প্রত্যাহার করার জন্য হুমকি আসছিল ।

চিন্ময়ের এক কাকা সজল তিওয়ারি একজন তৃণমূল কর্মী । এদিন এই ঘটনায় ভাইপোকে বাঁচাতে গিয়ে আহত হন তিনি । চিন্ময় তিওয়ারির অন্য আর এক কাকা, তৃণমূল নেতা প্রশান্ত তিওয়ারি, ক্ষুব্ধ হয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube