মনোনয়ন প্রত্যাহার করতে বিজেপি প্রার্থীর বাড়িতে হুমকি

গভীর রাতে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা করার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে । ভগবানপুর ১ নম্বর ব্লকের শেখবাড় গ্রামের বিজেপি প্রার্থী কালীশংকর ভূঁইয়াকে মনোনয়ন পত্র প্রত্যাহার করাতে তার বাড়িতে পৌঁছয় তৃণমূল কংগ্রেস প্রার্থী ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

মহম্মদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শেখবাড় ও পশ্চিমবাড় বুথের বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । মনোনয়ন প্রত্যাহার না করলে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ।

সূত্রের খবর, বিধানসভা ভোটের পর মহম্মদপুর এলাকার বিজেপি কর্মী চন্দন মাইতি ওরফে শম্ভু মাইতিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে । শম্ভু মাইতির মতোই খুন করা হবে বলে এদিন বিজেপি প্রার্থীর বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছে তৃণমূল । হুমকির ভয়ে ঘরছাড়া বিজেপি প্রার্থী ।

গভীর রাতে মোটর সাইকেলে চেপে এসে বাড়ির দরজা, গ্রীল ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ফলে কার্যত আতঙ্কে রয়েছেন পুরো পরিবার । এই ঘটনার সব অভিযোগই মূলত এলাকার তৃণমূল নেতা পিন্টু প্রধানের বিরুদ্ধে । পিন্টু প্রধান হলেন এলাকার দাপুটে তৃণমূল নেতা নান্টু প্রধানের ভাই । নান্টু প্রধানকে কেউ বা কারা গণপিটুনি দিয়ে খুন করা হয় বেশ কয়েক বছর আগে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube