রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান: চিরাচরিত ঐতিহ্য মেনে রথযাত্রা পালন করা হচ্ছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়িতে । এদিন সকাল থেকে টিপটিপ বৃষ্টির মধ্যেই রথযাত্রা শুরু হয় । নতুন রাজবাড়ি থেকে রথ নিয়ে যাওয়া হয় পুরানো রাজবাড়িতে । আগামী সাতদিন রথ সেখানেই থাকবে । উল্টোরথের দিন ফের নতুন রাজবাড়িতে ফিরবে রথ । এদিন হাজারো ভক্ত রথের রশিতে টান দেন । আগামী সাতদিন ধরে রথযাত্রা উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয় এখানে । কোনরকম অশান্তি ঠেকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় ।
দক্ষিণবঙ্গের রথযাত্রাগুলির মধ্যে অন্যতম রানীগঞ্জ রাজবাড়ির শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা কারণ বর্ধমান রাজাদের আমল থেকে এই রথযাত্রা শুরু হয় । প্রথমে কাঠের রথেই রথযাত্রা উৎসব পালিত হত এখানে । তবে এক বছর অগ্নিকাণ্ডের জেরে পুড়ে যায় সেই রথ । তারপরেই তৈরি করানো হয় পিতলের রথ । এখানে রথযাত্রার দিন রথে শুধুমাত্র জগন্নাথ দেব, বা বলরাম, সুভদ্রা থাকেন না; তাদের সঙ্গে থাকেন রাজবাড়ীর কুলদেবতা দামোদর চন্দ্র জিউ ।
১৯২৫ সালের আগে পর্যন্ত পুরীর জগন্নাথের রথের আদলে কাঠের রথ ছিল এখানে । কাঠের সেই রথ পুড়ে যাওয়ার পর শিয়ারশোল রাজ পরিবারের সদস্য প্রমথনাথ মালিয়া কলকাতার চিৎপুরের প্রসাদ চন্দ্র দাসকে দিয়ে পিতলের রথ তৈরি করান ।
নতুন রথের চার পাশেই স্থান পেয়েছে রামায়ণ মহাভারতের বিভিন্ন দেবদেবীর লীলা । রয়েছে কৃষ্ণলীলার নানান কাহিনী । মূর্তির আদলে তুলে ধরে তা রথে স্থাপন করা রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

