‘স্বামীর ভালো চাইলে সরে দাঁড়া’, হুমকি চিঠি বিজেপি প্রার্থীকে

মঙ্গলবার কাঁথি ১ নম্বর ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার ১৯৬ নম্বর বুথের বিজেপি প্রার্থী নীলিমা দত্ত-র বাড়িতে রাতের অন্ধকারে সাদা শাড়ি, রজনীগন্ধা ফুলের মালা, মিষ্টি এবং হুমকি চিঠি রেখে আসে কিছু  দুষ্কৃতীরা ।

চিঠিতে লেখা রয়েছে ‘স্বামীর ভালো চাইলে সরে দাঁড়া’ । জানা গিয়েছে মঙ্গলবার সকালে বাড়ির উঠোনে এগুলি দেখতে পাওয়া যায় । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । গ্রামবাসী থেকে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা জানাচ্ছেন এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করার জন্যই এই ঘটনা ঘটাচ্ছে তৃণমূল ।

তবে প্রার্থী নীলিমা দাস জানান তিনি ও তার পরিবারের সদস্যদেরকে এই ভাবে ভয় দেখিয়ে আটকানো যাবে না; তাঁরা যথারীতি ভোটে লড়াই করবেন । এই ঘটনা নিয়ে এখনও তৃণমূলের কেউ মন্তব্য করেনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube