“রাস্তা নেই, ভোট নেই”, এই দাবিতে ভোট বয়কট গ্রামবাসীদের

নিউজটাইম ওয়েবডেস্ক : মেমারী ২ নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের আমাদপুর গ্রামের আকালিয়া, চন্ডিপুর, মাঠপাড়ার প্রায় পঞ্চাশটি পরিবার ভোট বয়কটের ডাক দিল । উদ্দেশ্য একটাই, পাকা করে দিতে হবে তাঁদের কাঁচা রাস্তা ।

ভোট আসে ভোট যায় । শুধু প্রতিশ্রুতিই থেকে যায় । গ্রামে হয় না রাস্তা । বর্ষা নামলেই চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে । গ্রামে কাঁচা রাস্তা পেরিয়ে যাতায়াতের সমস্যায় পড়েন রোগী থেকে স্কুল পড়ুয়ারা ও সাধারণ মানুষ । তাই এবারে নির্বাচনের আগেই রাস্তার দাবি জানিয়ে এলাকায় পোস্টার লাগিয়ে ভোট বয়কটের ডাক দিলেন তাঁরা ।

গ্রামের একমাত্র কাঁচা রাস্তা আজও হয়নি পাকা । গ্রামে রয়েছে ৫০টি পরিবারের প্রায় ১৫০ জন ভোটার । তারা কেউ এবারে আর ভোটকেন্দ্রের দিকে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন । এদিন এলাকায় ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার লাগিয়ে স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube