বাসন্তীঃ সোমবার রাতে এলাকায় রাতভর ব্যাপক বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের গাজিপাড়ায় । ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ রাতেই এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
তবে এই ঘটনায় অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও ।স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এলাকায় তল্লাশির নামে সাধারণ, নির্দোষ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদেরকে বেধড়ক মারধর করা হয়েছে । এমনকি পুলিশের মারে জখম হয়েছেন অন্তত আট জন । আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা । আহতদের রাতেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । বর্তমানে তাঁরা ক্যানিং মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন । মারধরের পাশাপাশি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে ।
প্রসঙ্গত উল্লেখ্যে, বাসন্তীর এই এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূলের যুব ও মাদার গোষ্ঠীর মধ্যে বিবাদ রয়েছে । পঞ্চায়েত ভোটেও প্রার্থীপদ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ রয়েছে । মূলত সেই কারণেই সোমবার রাতে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে । এলাকার দখল কাদের হাতে থাকবে তা নিয়েই তৃণমূলের দুই পক্ষের মধ্যে বিবাদ । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

