নির্বাচনের আগেই বিজয় উল্লাস!

পশ্চিম বর্ধমান: দুই বিরোধী প্রার্থীই প্রত্যাহার করে নেন তাঁদের মনোনয়ন পত্র । তার জেরেই নির্বাচনের আগেই একটি পঞ্চায়েত দখল করে বিজয় উল্লাসে মাতল শাসক দল তৃনমূল কংগ্রেস । এমনই এক দৃশ্য দেখা গেল পশ্চিম বর্ধমানের সালানপুরে ।

যে সালানপুরে মনোনয়নপত্র পেশ করার সময় বিরোধী দল বিজেপি ও সিপিএম কর্মীদের গোলাপ ফুল ও ঠান্ডা জলের বোতল দিয়ে স্বাগত জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব, সেই সালানপুরেই একের পর এক বিরোধী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন ।

বিরোধী সিপিএমের অভিযোগ, চাপা সন্ত্রাস চলছে এলাকায়; কাউকে কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে । তিনি আরও জানান কোথাও প্রার্থীর বাড়ি ভাঙচুর হচ্ছে, চাপে পড়েই প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছেন কেউ কেউ । যদিও বাকিদের নিয়ে তারা লড়াইয়ে থাকবেন বলেই দাবি সিপিএম নেতৃত্বের ।এই ঘটনায় মনোনয়ন প্রত্যাহারকারীরা, তাদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ অস্বীকার করেছেন ।

অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি তারা কাউকে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করাচ্ছেন না । স্বেচ্ছায় বিরোধী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন । সালানপুর ব্লকে ইতিমধ্যে একটি গ্রাম পঞ্চায়েত তাদের দখলে এসেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube