রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব । রথযাত্রা উপলক্ষে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা যেমন পালন করা হয়, তেমনই এরাজ্যের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয় । বড়বড় রথ টানা হয় বিভিন্ন মন্দির ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ।
তবে রথযাত্রায় ছোটছোট ছেলেমেয়েরাও মাতে আনন্দে । ছোটছোট রথ তৈরি করে কিংবা বাজার থেকে কিনে রথযাত্রা উৎসবের দিন রথের রশি টেনে আনন্দে মাতে খুদেরা । তাই বর্তমানে কাঠের পাটাতনের ওপর থার্মোকলের রথের যথেষ্ট চাহিদা থাকে ।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়া বিগত মাস দু’য়েক ধরে ব্যস্ত রথ তৈরিতে । দিন রাত এক করে থার্মোকলের রথ প্রস্তুত করে চলেছে মালাকার পাড়ার কয়েকটি পরিবার । কোলাঘাটের এই থার্মোকলের রথ স্থানীয় কোলাঘাটের বাজারসহ ঘাটাল, খড়গপুর, তমলুক, হলদিয়া, বাগনানে সরবারহ করে ।
গড়ে ৩০০ টাকা থেকে ২০০০ টাকার রথ বানাচ্ছেন কোলাঘাটের মালাকার পাড়ার রথ-কারিগররা । গত কয়েক বছর কোভিডের কারণে বাজার মন্দা গেলেও এবছর লাভের মুখ দেখছেন মালাকার পাড়ার রথ কারিগররা । তবে গতকয়েকদিন ধরে বিক্রি শুরু হলেও, সোমবার সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় কিছুটা চিন্তায় পড়েছেন কারিগররা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

