পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানে সিপিএম প্রার্থীদের বাড়িতে হামলা করার অভিযোগ উঠল । অভিযোগের তির আবারও সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে । এই হামলার ঘটনার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধ করে সিপিএম কর্মী সমর্থকরা ।
পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরাতে সিপিএমের অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে । শুধু তাই নয়, পাশাপাশি তাঁদের দেওয়া হচ্ছে হুমকিও । কিন্তু ধৈয্যর বাঁধ ভাঙে অন্ডালের খান্দরাতে দুই সিপিএম প্রার্থীর বাড়িতে বহিরাগতদের দিয়ে হামলার ঘটনায় ।
সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা করে ভাঙচুর করা হয় একটি মোটর সাইকেল । উত্তেজিত সিপিএম কর্মীরা বহিরাগত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে । তাঁরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে উখরা-খান্দরা রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয় সোমবার দুপুরে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ ।
ভোটে পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল সন্ত্রাসের আবহ তৈরী করে রেখেছে বলে দাবি করে সরব সিপিএম । ভিত্তিহীন অভিযোগ বলে দাবি তৃনমূল নেতৃত্বের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

