৩ মাসের জন্য বন্ধ উত্তরবঙ্গের বনাঞ্চল

জলপাইগুড়ি: বর্ষার মরশুমে উত্তরবঙ্গের সংরক্ষিত বনাঞ্চল ৩ মাস বন্ধ রাখা নিয়ে নির্দেশিকা জারি করলো রাজ্য বনদফতর । আগামী ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত বনাঞ্চল পর্যটকদের ভ্রমনের জন্য বন্ধ থাকবে । দার্জিলিংয়ের সিঙ্গালিলা জাতীয় উদ্যান ও সিঞ্চল অভয়ারণ্য, কালিম্পংয়ের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, জলপাইগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান ও চাপরামারি অভয়ারন্য, শিলিগুড়ির মহানন্দা অভয়ারণ্য এবং আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান ও বক্সা অভয়ারণ্য বন্ধ থাকবে ।

এই তিনমাস জিপ ও হাতি সাফারি এবং সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে । বর্ষার মরশুমে জঙ্গলের বেড়ে ওঠা ও বন্যপ্রানীর প্রজননের ঋতু হওয়ায় এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে রাজ্যের বনদফতর সুত্রে জানানো হয়েছে ।

অন্যদিকে খোলা থাকবে জলপাইগুড়ির মুর্তি জঙ্গল ক্যাম্প, টাইগার হিল এবং রাজাভাতখাওয়ার প্রকৃতি পরিচিতি কেন্দ্র এবং বক্সা দুর্গ, জয়ন্তী ও সিকিয়াঝোড়া ইকো ট্যুরিজম সেন্টার । জঙ্গল বন্ধ থাকবে তিন মাস । তাই তার বিকল্প পর্যটন আশপাশের পাহাড়, নদী, প্রকৃতিকে নিয়ে বিকল্প পর্যটন পরিষেবা চালুর উদ্যোগ নিল বেসরকারি পর্যটন সংস্থা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube