পর্যটকের মৃত্যুতে চাঞ্চল্য সৈকত শহরে

দীঘায় বেড়াতে এসে শুক্রবার এক বেসরকারি হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক পর্যটকের । ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে ।

নিউ দিঘার “রিজেন্টা” নামক এক বেসরকারি হোটেলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা । ঘটনায় জানা যায় শুক্রবার রাত ১০টা নাগাদ অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান ওই পর্যটক । পরিবারের সদস্যরা এবং হোটেল কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে । এর পর আহত ব্যক্তিকে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পুলিশ সূত্রে জানা যায় মৃত পর্যটকের নাম অর্পণ মিত্র । তাঁর বয়স হয়েছিল ৫১ বছর । তাঁর বাড়ি পাটুলির বৈষ্ণব ঘাট এলাকায় । বৃহস্পতিবার পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে দীঘায় বেড়াতে আসেন তিনি । খবর পেয়ে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube