হুমকির জেরে মনোনয়ন পত্র প্রত্যাহার ফরওয়ার্ড ব্লক প্রার্থীর

আবারও উঠছে জোর করে মনোনয়ন পত্র প্রত্যাহার করানোর অভিযোগ । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সহ প্রশাসনিক দফতরে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে দেগঙ্গা ব্লকের নুরনগর গ্রাম পঞ্চায়েতের ফরওয়ার্ড ব্লক ।

দেগঙ্গা ব্লকের নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন বাঁটুল মন্ডল । তিনি অভিযোগ তোলেন, মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হত । ইতিমধ্যেই তাঁকে জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে ।

বিষয়টি সামনে আসার পর জেলা ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব সোমবার একটি সাংবাদিক সম্মেলন করে । ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, “সমস্ত বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশন সহ জেলা ও মহকুমা প্রশাসনের দফতরে অভিযোগ জানাব” । পাশাপাশি তিনি আরও জানান, বাঁটুলের যাতে মনোনয়নটি প্রত্যাহার না হয় সে বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে দলের তরফ থেকে ।

অন্যদিকে বাঁটুল মন্ডল বলেন, “আমিও চাই নির্বাচনে লড়তে; আতঙ্কে মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে”।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube