মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি বিজেপি প্রার্থীকে

পশ্চিম বর্ধমান: ফের পশ্চিম বর্ধমানের কাঁকসা । মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বিজেপি প্রার্থীকে । সিপিএমের পর এবার বিজেপির তরফ থেকে এমনটাই অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ।

কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বামুনারা অঞ্চলে বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন বৃষ্টি খাঁ । তার স্বামী বিজেপির এক সক্রিয় কর্মী । প্রার্থী হওয়ার পর থেকেই তাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি ।

এমন কি তার ক্লাস সিক্সে পড়া ছেলেকে কার্যত অপহরণ করার হুমকিও দিয়েছে এলাকারই তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থীর । পুরো ঘটনা জানিয়ে মেইল মারফত অভিযোগ করা হয়েছে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারকে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ব্লক তৃণমূল নেতৃত্ব ।

এহেন হুমকি পাওয়ার পরেও নির্বাচনে লড়বেন বলেই জানিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী । গতকাল কাঁকসা ব্লকের বিভিন্ন জায়গা থেকে সিপিএম মনোনীত মহিলা প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য শাসকদলের হুমকির অভিযোগ করেছিলেন । নিরাপত্তা পেতে কাঁকসা থানার দারস্থ হয়েছিলেন তারা । এবার বিজেপির পক্ষ থেকেও একই অভিযোগ উঠল কাঁকসাতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube