পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা

শনিবার প্রার্থী প্রত্যাহারে বাধ্য করতে সিপিএম প্রার্থীর বাড়িতে চালানো হল হামলা । মারধরের এই ঘটনায় অভিযোগ উঠছে সেই তৃণমূলের বিরুদ্ধেই । হুগলির আরামবাগের তিরোলের চন্ডীবাটি এলাকা এমনই এক ঘটনা সাক্ষী রইল ।

আরামবাগের তিরোল পঞ্চায়েতের সিপিএম-এর প্রার্থী হয়েছেন নাসিমা বেগম । তার অভিযোগ, গতকাল রাতে প্রার্থীপদ প্রত্যাহার করতে তৃণমূলের কর্মীরা এসে তার বাড়ি চড়াও হয় । বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাকে চুলের মুঠি ধরে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি ।

এই ঘটনায় তাঁর ছেলে তাঁকে বাঁচাতে এলে, তাকেও মারধর করে দুষ্কৃতীরা । ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে । সিপিএম নেতা শক্তিমোহন মালিক জানান প্রার্থী পদ তুলে নিতে এইভাবে আরামবাগ এলাকায় হামলা চালাচ্ছে তৃণমূল । যদিও তৃণমূল এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube