বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত যুবক

পঞ্চায়েতের এবার মথুরাপুরে বোমা বিস্ফোরণ । রবিবার বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হলেন এক যুবক । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর থানার ঘোড়াদল এলাকায় । আহত যুবকের নাম আরিফ হোসেন মোল্লা ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে বাড়ির কাছেই বোমা বাঁধছিলো আরিফ হোসেন মোল্লা । তখনই বোমা বিস্ফোরণ ঘটে । ঘটনায় বিকট শব্দ হওয়ায় স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন । ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন বোমা বিস্ফোরণের জেরে ঝলসে গিয়েছে আরিফের দেহ । এর পরেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মথুরাপুর থানার পুলিশ । তবে কী কারণে এই বোমা বিস্ফোরণ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube