ময়না থানার বাকচা অঞ্চলের নিমতলা বাজারে বোমার শব্দে পড়ে গিয়ে আহত হন এক মহিলা সবজি বিক্রেতা । ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ ।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় পঞ্চায়েত ভোটের আগে বাকচা এলাকায় না ঢোকার জন্য বিজেপি কর্মী সমর্থকদেরকে ভয় দেখাতে এই ঘটনা ঘটানো হয় । তাই নিমতলা বাজারে পুলিশের সামনে মনোরঞ্জন হাজরার নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী ও বহিরাগত লোকজন নিয়ে বোমাবাজি করেছে । পাশাপাশি বিজেপি সমর্থকের কয়েকটা দোকান ভাঙচুর করেছে তাঁরা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই বোমাবাজির ঘটনা চলার সময় মিঠু রানী দাস বর্মন নামে ৫৫ বছর বয়সী এক মহিলা বিকট শব্দের জেরে আতঙ্কে পড়ে গিয়ে আহত হন । তিনি চাবুকিয়া বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন । জানা গিয়েছে নিমতলার কাছে বোমাবাজির শব্দে আতঙ্কে পড়ে গিয়ে তিনি আহত হন ।
চিকিৎসার জন্য আহত মহিলাকে তমলুক হাসপাতালে আনা হয় । পুলিশ এলাকায় থাকার পরেও এলাকায় বোমাবাজি হওয়ার ঘটনা ঘটায় স্থানীয় মানুষজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান । এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

