শনিবার হাওড়ার বাউড়িয়া থেকে গ্রেপ্তার করা হল জাল নোট ছাপানোর দুই পান্ডাকে । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিন লক্ষ টাকার জাল নোট । সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় নোট ছাপানোর যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম । দু’জনকে গ্রেপ্তার করলো সিআইডি-র বিশেষ দল ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাউড়িয়া থানা অন্তর্গত বাউড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় হানা দেয় সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ । একটি বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় ৬০০ টি পাঁচশ টাকার জাল নোট । সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, প্রিন্টার, কাটিং মেশিন, ল্যামিনেশন মেশিন ইত্যাদি । গ্রেপ্তার করা হয় শেখ সমীর এবং শেখ আরিফ নামে দুই যুবককে ।
পুলিশ সূত্রে এও জানা যায়, ওই দুই যুবক সামাজিক মাধ্যম থেকে টাকা ছাপানোর বিষয়ে বিভিন্ন উপায় সংগ্রহ করে । বুদ্ধি খাটিয়ে সেই উপায়কে কাজে লাগায় তাঁরা । টাকা ছাপানোর জন্য তারা ল্যাপটপ, প্রিন্টার , পেপার কাটিং মেশিন, লামিনেশন মেশিন সংগ্রহ করে ।
জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে সেই মেশিনের সাহায্যে দেদার টাকা ছাপানোর কাজ চালাত তাঁরা । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সিআইডির ৮ সদস্যের প্রতিনিধি দল হানা দেয় তাদের বাড়িতে । ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

