শনিবার রাতে দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে ।ঘটনার জেরে খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
শনিবার রাতের ওই বোমাবাজির ঘটনার পর আবার রবিবার সকালে এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির মধ্যে ঝোপ থেকে উদ্ধার হয়েছে এক ব্যাগ তাজা বোমা । পুলিশের প্রাথমিক অনুমান ব্যাগে ৬ থেকে ৭ টি বোমা রয়েছে ।
আপাতত ব্যাগটিকে ঘিরে রেখেছে পুলিশ । কে বা কারা এই বোমা ভর্তি ভ্যাগ এখানে রেখে গেল তা নিয়্বে তদন্ত করছে পুলিশ । পাশাপাশি, শনিবার রাতেই বা কারা এলাকায় বোমাবাজি করল সে বিষয়ে তদন্ত শুরু করছে বাসন্তী থানার পুলিশ ।
তবে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কিত । স্থানীয় বাসিন্দারা ভয়ে মুখ খুলতে চাইছেন না ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

