নির্বাচনের আগেই আবারও উদ্ধার হল তাজা বোমা । হুগলির এক পাটক্ষেত থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের নতিবপুর এলাকায় ।
বিজেপি বিধায়ক বিমান ঘোষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধানের বাড়ির পাশ থেকে এই বোমা উদ্ধার করা হয়েছে । অভিযোগের সুরে তিনি জানিয়েছেন, “আসলে ওরা চাইছে ২০১৮ সালের মত এলাকায় ফের সন্ত্রাস ছড়াতে; কিন্তু এবারে তাঁরা পারবেন না” ।
যদিও তৃণমূল নেতা স্বপন নন্দীর দাবি, বিরোধীরা বিভিন্নভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । তবে তাঁর বিশ্বাস এইভাবে বাংলাকে অশান্ত করা যাবে না । এবারের পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলই জয়ী হবে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

