শুক্রবার তৃণমূলের বুথ কার্য্যালয়ে হামলা, ভাঙচুর চালানোর পাশাপাশি কর্মীদের উপর মারধরের অভিযোগ আনা হল শাসক দলের পক্ষ থেকে । ঘটনায় চাপা উত্তেজনা ছড়ায় ঘাটালের কিসমত কোতুলপুরে । অভিযোগের তির বামেদের দিকে থাকলেও সেই অভিযোগ অস্বীকার করে সিপিআইএম ।
এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের কিসমত কোতুলপুর এলাকায় । জানা যায়, শুক্রবার বিকেলে ওই এলাকায় সিপিএমের পক্ষ থেকে নির্বাচনী প্রচারের জন্য মিছিল করা হয় । তৃণমূলের কিসমত কোতুলপুর বুথ কার্য্যালয়ের পাশ দিয়ে সিপিএমের মিছিল যাওয়ার সময় অতর্কিতে হামালা চালানো হয় বুথ কার্য্যালয়ে । ভাঙচুর করা হয় কার্য্যালয়ের ভিতরে থাকা চেয়ার টেবিল । এমনকি সেই সময় পার্টি অফিসের ভিতরে থাকা কয়েকজন কর্মীকেও মারধর করা হয় ।
এমনই অভিযোগ করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ । শুক্রবারের পর থেকে থমথমে কিসমত কোতুলপুর এলাকা ।আজও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।
দলীয় কার্য্যালয় ভাঙচুর ও মারধরের ঘটনায় শাসকদলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ঘাটাল থানায় । তৃণমূলের অভিযোগে এলাকার এক সিপিআইএম প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।ঘটনা প্রসঙ্গে পাল্টা সিপিএমের তরফে দাবি করা হয়, তৃণমূলের অভিযোগ মিথ্যা । ওই এলাকায় একসময় যারা তৃণমূল করত তারা এখন বামেদের দিকে চলে এসেছে । এটাই শাসক গোষ্ঠীর রাগ । ওই এলাকায় থাকা সিপিএমের একটি পার্টি অফিস তৃণমূল ভেঙে গুড়িয়ে দিয়েছিল ।
শুক্রবার, এলাকার বাম কর্মীরা পতাকা বেঁধে ফেরার পথে পাশেই তৃণমূলের পার্টি অফিস থেকে প্ররোচনার সৃষ্টি করে । ঘটনায় উভয়ের পক্ষের মধ্যে বচসা হয় । এর ফলে বেশি কিছু হয়নি, কোনো রকম মারধর পার্টি অফিস ভাঙচুরের মতো ঘটনা ঘটেনি । শাসকদলের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে দলীয় কর্মীদের । এমনটাই জানান ঘাটালের সিপিএম নেতা ও জেলা কমিটির সদস্য অশোক সাঁতরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

