বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত একাধিক

বাসন্তী: শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন অন্তত দশজন । বাসন্তীর চোরাডাকাতিয়া মোড়ের কাছে ম্যাজিক গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয় ।

বাসন্তী থানার সোনাখালী থেকে ক্যানিংয়ে আসছিল একটি ম্যাজিক ভ্যান । তাতে ছিলেন প্রায় ১২ থেকে ১৫ জন যাত্রীকে । সেই সময় বাসন্তীর হাসপাতাল মোড় থেকে একটি লরি সোনাখালীর দিকে যাচ্ছিল । তখনই চোরাডাকাতিয়া মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় লরি ও ম্যাজিক ভ্যানের মধ্যে ।

এই ঘটনায় এক মহিলা সহ ১০ জন আহত হন । তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । আহতরা হলেন ম্যাজিক গাড়ির চালক গণেশ মিস্ত্রি, বিশ্বজিৎ নস্কর, সুব্রত মন্ডল, রিতা বর, রাজু বর্মন সহ আরও বেশ কিছু যাত্রী । ইতিমধ্যেই ক্যানিং মহকুমা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলচে জানা গিয়েছে ।

এই দুর্ঘটনায় বাসন্তী থানার পুলিশ লরি ও ম্যাজিক গাড়িটিকে আটক করেছে । তবে লরির চালক পলাতক বলেই জানা যাচ্ছে পুলিশ সুত্রে । ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube