দুর্ঘটনায় রাস্তায় কেটে পড়ল মহিলার হাত !

শনিবার সকালে উলুবেড়িয়ার ওটি রোড়ের নোনা এলাকায় ঘটে গেল ভয়াবহ এক পথ দুর্ঘটনা । এই দুর্ঘটনায় গুরুতর আহত হন রেবা মন্ডল নামে এক মহিলা । দেহ থেকে বিছিন্ন হয়ে যায় তাঁর একটি হাত । রাস্তায় কাটা হাত পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

স্থনীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রেবা মন্ডল শ্যামপুরের মাধবপুর থেকে উলুবেড়িয়া যাচ্ছিলেন ।অটোতে বসে থাকার সময়, তার ডানহাতটি বেরিয়েছিল । সেই সময় অটোর পাশ দিয়ে দ্রুত গতিতে একটি লরি যাচ্ছিল । লরিটি যাওয়ার সময় অটোর সাথে ধাক্কা লাগে । তারপরেই রাস্তায় কেটে পড়ে তাঁর হাত । স্থানীয়রা মহিলাকে হাসপাতালে নিয়ে যান । হাসপাতাল থেকে কর্মীরা গিয়ে কাটা হাতটি উদ্ধার করেন ।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই মহিলা উলুবেড়িয়ায় একটি নার্সিংহোমের কর্মী । দুর্ঘটনার পর প্রথমে তাঁকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ আণ্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে কলকাতায় এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube