প্রবল বর্ষণের ফলে উত্তর সিকিম পেগংয়ের ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি জায়গায় ধসের ঘটনা ঘটেছে। যার ফলে সিকিমের সঙ্গে উত্তর সিকিমের লাচেন, লাচুং, ইয়ুমথামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওই জায়গা গুলোতেই প্রায় ২০০০ পর্যটক আটকে রয়েছে বলে খবর ।
অন্যদিকে, ধসের ঘটনা ঘটেছে ছাঙ্গু, সোঙমো এলাকার মূল সড়কেও বড়সড় ধসের ঘটনা ঘটেছে। উত্তর সিকিমের মঙ্গন থেকে চুংথাং যাওয়ার সড়কে ধসের ঘটনা ঘটেছে।
এদিকে রাজ্যের কালিম্পং জেলায় রাতভর টানা বৃষ্টির হওয়ায় তিস্তা ও রংফু নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পেয়েছে। ওই নদীগুলিতে লাল সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

