কোচবিহার মেডিক্যাল কলেজের ছাত্রী আবাস থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

কোচবিহার: সোমবার কোচবিহার মেডিক্যাল কলেজের ছাত্রী আবাসে উদ্ধার হল এক ছাত্রীর মৃতদেহ । সূত্রের খবর, মৃতা প্রথম বর্ষের ছাত্রী ছিলেন । তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

স্নিগ্ধা কুন্ড নামে ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ওই ছাত্রী পূর্ব বর্ধমানের বাসিন্দা । মেডিক্যাল কলেজ সূত্রের খবর, সোমবার সকালে মেডিক্যাল কলেজের এক ছাত্রী স্টাডি রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে মেডিক্যাল কলেজের সিকিউরিটিকে খবর দেন ।

এরপর দরজা ভেঙে দেখা যায় প্রথম বর্ষের ওই ছাত্রীর ঝুলন্ত দেহ । তড়িঘড়ি খবর দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে । কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় । পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube