পঞ্চায়েতের আগে ফের দলবদল

বৃহস্পতিবার হাবড়ার ২ নম্বর ব্লকের প্রাক্তন জেলা পরিষদ সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন । বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রের কাছ থেকে পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি ।

এদিন বারাসত বিজেপির জেলা কার্যালয়ে জেলা সভাপতি তাপস মিত্রের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্যা শ্রীমতি পুষ্পারানী বৈদ্য (মজুমদার)। ২০১৩ সাল থেকে ২০১৮ পর্যন্ত তিনি ওই পদ সামলেছেন ।তাঁর সঙ্গে ছিলেন ২০০ জন তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা । তিনি এর আগে ২০০৩ সালে হাবরার ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ছিলেন ।

সূত্রের খবর, পুষ্পারানী বৈদ্য (মজুমদার) ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে হাবরা ২ নম্বর ব্লকের ১৯ নম্বর জেলা পরিষদ আসনে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । সেই মর্মে পুষ্পারনী বৈদ্য আজ হাবরা ২ নম্বর ব্লক অফিসে বিজেপির প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube