জামুরিয়া, পশ্চিম বর্ধমান: দু’দিন আগেও মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল আসানসোলের জামুরিয়া । বৃহস্পতিবার তার ঠিক উল্টো চিত্র ধরা পরল জামুরিয়াতে ।
আজ জামুরিয়ার বাহাদুরপুর ব্লক অফিসের সামনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল উপস্থিত হন । তাঁর সেখানে পৌঁছনোর পর প্রাথমিকভাবে তৃণমূলের কর্মীরা স্লোগান দেওয়া শুরু করে দেন ।
এর পরে কিছুক্ষণের মধ্যে সেই স্থানে এসে পৌঁছন জামুরিয়ার তৃনমূল বিধায়ক হরেরাম সিংহ । তিনি অগ্নিমিত্রার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন । এর ফলে বিডিও অফিস চত্বরে অনুকূল পরিবেশ তৈরি হয় । সব দেখে অগ্নিমিত্রার স্পষ্ট বক্তব্য, ‘এটাই তো চাই’ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

