ধনেখালিতে মনোনয়ন প্রক্রিয়া দেখতে গিয়ে বাধার মুখে পড়েন সাংসদ লকেট চ্যাটার্জী । ঘটনাস্থলে আসেন সেখানকার বিধায়িকা অসীমা পাত্র । অভিযোগ দুই পক্ষের বচসায় এবং হাতাহাতিতে এক বিজেপি কর্মী আহত হয় ।
মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চারদিকের রণক্ষেত্র পরিস্থিতি দেখার পর ধনেখালিতে নমিনেশন প্রক্রিয়া দেখতে যান সাংসদ লকেট চ্যাটার্জী । সেখানেই অভিযোগ ওঠে, তৃণমূল বিধায়িকা অসীমা পাত্র এবং তার কর্মীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ।
এদিন দফায় দফায় দু’পক্ষের বচসা হয় । সংসদ লকেট চ্যাটার্জী বলেন তাদের কর্মীদের ঠিকমত নমিনেশন করতে দেয়া হচ্ছে না । বিধায়িকা বাধা দেওয়া হচ্ছে বিধায়িকার পক্ষ থেকে ।
যদিও বিধায়িকা অসীমা পাত্র জানান গণতান্ত্রিক উপায়ে নমিনেশন হচ্ছে, সেখানে লকেট চ্যাটার্জি এসে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন । তাই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে হলেও এলাকায় উত্তেজনা রয়েছে বলেই জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

