।। স্বর্ণালী মান্না ।।
মনোনয়ন পত্র জমা দিতে গিয়েও রণক্ষেত্র হয়ে উঠল চোপড়া । পঞ্চায়েত নির্বাচন এখনও শুরু হয়নি ।তাঁর আগেই রক্তাক্ত ছবি উঠে আসছে চোপড়ায় । বৃহস্পতিবার মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা । আচমকাই তাঁদের উপর হামলা করে কিছু দুষ্কৃতী । ঘটনায় অভিযোগের তির আবার সেই তৃণমূলের দিকেই ।
এই সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির । আহতদের মধ্যে একজন ব্যক্তি অভিযোগ করেন তাঁর মোবাইল কেড়ে নিয়ে বন্দুক দিয়ে তাঁকে আঘাত করা হয় । আহত সেই বাম কর্মী জানান মিছিল করে মনোনয়ন পত্র জমা করতে যাওয়ার পথে তৃণমূলের কিছু দুষ্কৃতী মিছিল লখ্য করে গুলি করে । শুরু হয় বোমাবাজিও ।
সিপিএম ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাস্থলে চারদিকে ছড়িয়ে পড়ে রয়েছে একাধিক দেহ ।তাঁরা আরও জানান, এই সংঘর্ষে আহতও হয়েছেন বেশ কয়েকজন । বেসরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, মৃত্যু হয়েছে দু’জন ব্যক্তির ।
সব থেকে আশ্চর্যজনক বিষয় হল, এমন এক শিহরণ জাগানো পরিস্থিতির মধ্যেও দেখা মেলেনি পুলিশ প্রশাসনের । ঘটনার এক ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও, পুলিশ সেখানে পৌছতে ব্যর্থ । তাহলে প্রশ্ন ওঠে, অপ্রীতিকর পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে আনার দায় কার? তাহলে সাধারণ মানুষের ভরসা, সম্বল তাঁরা নিজেরাই?
মনোনয়নের শেষ দিনেও প্রথম দিনের হিংসাত্মক ছবিই অব্যাহত রইল । চিন্তার বিষয় মনোনয়নে এই পরিস্থিতি হলে, নির্বাচনের দিন কী হতে চলেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

