“কালীঘাটের কাকু”-র প্রভাবশালী যোগ

।। স্বর্ণালী মান্না ।।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে মঙ্গলবার গ্রেফতার হন “কালীঘাটের কাকু” । বুধবার শারীরিক পরীক্ষার জন্য সুজয়কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় জকা ইএসআই হাসপাতালে । স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে ।মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে । টানা ১২ ঘন্টা জেরার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রেফতার করেন তাঁকে । ইডি সুত্রে জানা গিয়েছে তদন্তে অসহযোগিতা করেছেন তিনি ।

প্রসঙ্গত গত ৪ মে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয় তাঁর ৩ টি মোবাইল ফোন । সেই ফোনগুলি থেকে উদ্ধার করা গিয়েছে মুছে ফেলা তথ্য । সুত্র মারফৎ জানা যাচ্ছে, মোবাইলের কথোপকথনকে ভিত্তি করেই জেরা করা হয় “কালীঘাটের কাকু”-কে । সে সপব প্রশ্নের বেশির ভাগেরই সদুত্তর দিতে পারেননি তিনি ।

এমনকি জানা যাচ্ছে ধৃত আরেক তৃণমূল নেতাও জেরার মুখে নাম নিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্রের । পাশাপাশি এও জানা যাচ্ছে জেরায় সুজয়কৃষ্ণ একাধিকবার নাম নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ।অভিযোগ উঠছে, অয়ন শীলের ২৭ কোটি টাকাও সন্তু গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে এসেছে তাঁর কাছে ।এখানেই উঠে আসে প্রাক্তন শিক্ষ্মন্ত্রীর নাম । তবে আধিকারিকরা অনুমান করছেন সবই তাঁর তদন্তের মোড় ঘরানর চেষ্টা ।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যপাধায়ের সঙ্গেও যোগ মিলেছে এই সুজয়কৃষ্ণের ।শান্তনুর রিয়েল এস্টেটের ব্যবসায়ে ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ।সূত্র মারফৎ জানা যাচ্ছে অভিষেক বন্দ্যপাধায়ের “লিপ্স অ্যান্ড বাউন্ডস” নামক একটি সংস্থারও ডিরেক্টর পদে ছিলেন কালীঘাটের কাকু ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube