বুধবার আমতায় বিডিও অফিসের সামনে বিজেপি প্রার্থী সহ প্রস্থাবককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । আহত দুই জনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।
বুধবার আমতা ১ নম্বর ব্লকে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের ভান্ডারগাছা অঞ্চলের পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সহ কয়েকজন বিজেপি কর্মী মনোনয়নপত্র দাখিল করতে যান । আহত বিজেপির প্রার্থী বাবাই মজুমদার জানিয়েছেন, বিডিও অফিসের সামনে ১৪৪ ধারা জারি থাকার পরেও তৃণমূল দুষ্কৃতীরা তাদের বাধা দেয় ।পাশাপাশি, তাদের মারধর করতেও শুরু করে দুষ্কৃতীরা ।
আহত সুবীর ঘোষ বলেন , “আমি প্রস্তাবক হয়ে গিয়েছিলাম, সেই সময় আমার কাছে থাকা কাগজপত্র, মোবাইল, টাকা সহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নেয় তাঁরা” । তার অভিযোগ, পুলিশের সামনেই রড , বাঁশ দিয়ে বেধড়ক মারতে মারতে বিডিও অফিসের সামনে থেকে আমতা বাসষ্ট্যান্ড পর্যন্ত প্রায় ২০০ মিটার নিয়ে যায় তৃণমূল বাহিনী ।
এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে জানান বিজেপি হাওড়া গ্রামীণ জেলার সভাপতি অরুণ উদয় পালচৌধুরী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

