ফের আইএসএফ-তৃণমূল সংঘর্ষ

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবারের পর আজ বুধবার, ফের সংঘর্ষ বাধল আইএসএফ ও তৃণমূলের মধ্যে । বারাসত ২ নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আইএসএফ-এর কর্মীদের উপর মারধর করা হয় ।পাশাপাশি অভিযোগ আনা হয় গাড়ি ভাঙচুরের । এমনই অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে ।

ভোট প্রক্রিয়ায় পঞ্চম দিনেও অশান্তি ঠেকানো গেলনা উত্তর ২৪ পরগনা জেলাতে । মনোনয়ন জমা দিতে এসে ফের বাঁধা । হামলার মুখে পড়লেন আইএসএফের কর্মী সমর্থকদের একাংশ । ভেঙে দেওয়া হয় তাঁদের গাড়িও ।এই ঘটনায় কাঠগড়ায় তোলা হল শাসকদল তৃণমূলকে ।

এমনই অভিযোগ ঘিরে বুধবার সরগরম হয়ে ওঠে মধ্যমগ্রামের খামারপাড়া এলাকা । আইএসএফ নেতৃত্বের অভিযোগ, খামারপাড়া এলাকায় কয়েকশো দুষ্কৃতীকে জড়ো করে রেখেছে জোড়াফুল শিবির । তাঁদের প্রত্যেকের হাতেই রয়েছে বাঁশ,লাঠির মতো একাধিক অস্ত্র ।

পাশাপাশি তাঁদের আশঙ্কা, মনোনয়ন জমা করে ফেরার পথে তাঁদের উপর ফের হামলা করার ছক কষা হচ্ছে । যার ফলে, আতঙ্কে রয়েছেন তাঁরা । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা আইএসএফের বিরুদ্ধে কুৎসার অভিযোগ এনেছে শাসক শিবির ।

তবে, এক্ষেত্রেও বাঁধা, বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় আইএসএফ প্রার্থীরা মনোনয়ন জমা দেয় বারাসত ২ নম্বর ব্লক বিডিও অফিসে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube