পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত বাঁকুড়া

।। স্বর্ণালী মান্না ।।

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়া জেলার ইন্দাস । বুধবার বিজেপি সমর্থকরা বিডিও অফিসে যাচ্ছিলেন মনোনয়ন পত্র জমা দিতে । তখনই তাঁদেরকে বাধা দেওয়া হয় । বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের বাধা দেয় পুলিশ ।

ঘটনার পরেই চড়তে থাকে পারদ । পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, যার জেরে আহত হন বেশ কিছু পুলিশ কর্মী । এরপর ব্যারিকেড ভেঙে তাঁরা এগোতে চেষ্টা করেন । ফলে লাঠিচার্জ শুরু করে পুলিশ ।

সূত্রের খবর, বুধবার সকালে পাটরাইয়ের দিক থেকে বাঁকুড়ার ইন্দাসে যাওয়ার পথে বাঁধেরপাড় এলাকায় দুটি গাড়ি আটক করে তল্লাশি করতেই ব্যাগ ভর্তি বোমার হদিশ পায় পুলিশ । দুটি গাড়ির দুই চালক সহ গাড়িতে থাকা মোট আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ।

এই ঘটনায় পুলিশের দাবি ওই গাড়িগুলির একটিতে বিজেপির দলীয় পতাকা নিয়ে এক যাত্রী সওয়ার ছিলেন । বিজেপির দাবি গাড়িগুলিতে করে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে ইন্দাসের বিডিও অফিসে যাচ্ছিলেন । সেই সময় চক্রান্ত করে তৃণমূল গাড়িগুলিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় । চক্রান্ত করে গাড়িগুলিতে বোমা রেখে তা উদ্ধারের নাটক করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয় বিজেপির পক্ষ থেকে ।

অন্যদিকে বিজেপি অভিযোগ জানিয়েছে, তাঁদের মিছিল আটকে দেয় তৃণমূল, যার জেরে দু’পক্ষের মধ্যে শুরু হয় অশান্তি । উত্তেজনার কারণে মাঠে নামে পুলিশবাহিনী, শুরু করা হয় ব্যারিকেডিং । সেই ব্যারিকেডিং পেরিয়ে এগোতেই উত্তেজনা ওঠে তুঙ্গে । এরপরেই শুরু হয় পুলিশের লাঠিচার্জ । যার জেরে আহত হব কয়েকজন বিজেপি কর্মী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube