পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মালদহে গণইস্তফা

মালদহঃ পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা হতেই ‘গণইস্তফা’ দেখা গেল মালদহ তৃণমূলে । মালদহে তৃণমূল সংখ্যালঘু সেল-এর জেলা কমিটির গণইস্তফার ঘটনা ঘটল মালদহে । ইস্তফা দিলেন জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, ১৫ টি ব্লকের সভাপতি সহ কমিটি ।

পঞ্চায়েত নির্বাচনের আগে টিকিট দেওয়াতে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠছে মাদহে । নির্বাচনের জন্য কোটি টাকায় বিক্রি হয়েছে তৃণমূলের টিকিট । এমনই চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয় সংখ্যালঘু সেলের পক্ষ থেকে । মালদহ প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে গণইস্তফা ঘোষণা করা হয় । এমনকি সিদ্ধান্ত নিয়ে পাস করা হয় ‘রেজুলেশন’ ।

তাঁরা জানিয়েছেন, এই সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন সহ রাজ্য নেতৃত্বকেও । সংখ্যালঘু সেলের একজন নেতাও পঞ্চায়েতের ত্রিস্তরের কোথাও টিকিট পাননি বলে ক্ষোভ উগরে দিয়ে গনইস্তফা দেওয়া হয় ।

অভিযোগ উঠছে, মালদহে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের তৃণমূলের টিকিট দেওয়া হয়েছে । কোটি কোটি টাকা রোজগার করেছেন নেতৃত্বের একাংশ । দলের জেলা সভাপতির ছেলে, জেলা পরিষদ আসনে প্রার্থী । টিকিট পেয়েছেন জেলার মন্ত্রী তাজমহল হোসেনের ভাই । এই নিয়েও ক্ষুব্ধ সংখ্যালঘু সেল । আপাতত দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন সংখ্যালঘুর সেলের নেতৃত্ব । দলের হয়ে নির্বাচনী প্রচারের নামবেন কিনা তা ভবিষ্যতে ঠিক করবেন বলে জানালেন মোশারফ হোসেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube