কুরুক্ষেত্র ক্যানিং!

।। স্বর্ণালী মান্না ।।

গতকাল ভাঙড়ের পর আজ ক্যানিং । মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে ক্রমশ রণক্ষেত্রর রূপ নিল ক্যানিং । জানা যাচ্ছে শাসকদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে অশান্ত হয়ে উঠেছে বাসন্তী হাইওয়ে । অভিযোগ উঠছে গুলি চালানো ও বোমাবাজির ।

মঙ্গলবারের পর আজ বুধবারও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বহাল থাকল সেই একই অশান্তির ছবি । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সেখানে । সূত্রের খবর অনুযায়ী, ক্যানিংয়ের তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীরা এদিন মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন । তবে তাঁদেরকে কিছু দুষ্কৃতীরা বাঁধা দেয় । ক্যানিং বাস স্ট্যান্ডের কাছে আটকে দেওয়া হয় তাঁদের ।

ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি   শৈবাল লাহিড়ি অভিযোগ করে জানিয়েছেন এই ঘটনার নেপথ্যে রয়েছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের অনুগামীরা । ঘটনার জেরে শৈবাল লাহিড়ীর নেতৃত্বে ক্যানিংয়ে রাস্তা অবরোধ করে তৃণমূলের এক গোষ্ঠী । তিনি জানিয়েছেন, বিধায়ক পরেশরাম দাসের অনুগামীরা তাঁদেরকে মনোনয়ন জমা দিতে দেবেনা বলেই সেখানে প্রচুর লোক একত্রিত করেছেন । সেই জমায়েত না সরানো অবধি এই অবরোধ চলবে বলে হুশিয়ারিও দিয়েছেন ব্লক সভাপতি   ।

এখানেই থামেনি অশান্তি । দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । চলতে থাকে পাথর ছোড়াছুড়ি ও বোমাবাজি । স্থানীয় সুত্রে গুলি চলার খবরও পাওয়া গিয়েছে । শৈবাল লাহিড়ির নেতৃত্বে অবরোধ করা হয় ক্যানিং হাসপাতাল মোড় । ফলে ব্যাহত হয় যান চলাচল, সমস্যায় পড়তে হয় বহু যাত্রীদেরকে ।

অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল । পরিস্থিতি স্বাভাবিক হলে পরে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয় । এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । কে বা কারা এই ঘটনার পিছনে আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুত্রে খবর ।

চারদিকের এই রক্তাক্ত পরিস্থিতি দেখে একটাই প্রশ্ন বারবার উঠে আসছে : তাহলে কি পঞ্চায়েত নির্বাচন রাজ্যকে রণক্ষত্র বানিয়ে তুলছে?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube