টিকিট দেয়নি দল, তাই দলত্যাগী নেতা

উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারহাত বানু ও তার স্বামী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আখতার ।

তার হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর । দল ছাড়ার আগে কর্মীদের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন জাভেদ আখতার ।

দলত্যাগ করার পর, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন জাভেদ আখতার । অভিযোগের সুরে তিনি জানান, তৃণমূলে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে । যেহেতু তিনি টাকা দেননি তাই তাকে টিকিটও দেওয়া হয়নি । তাঁর বদলে দল অন্য কাউকে টিকিট দিয়েছে বলে অভিযোগ তাঁর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube