প্রকাশ হয়নি প্রার্থী তালিকা, উত্তপ্ত কোচবিহার

।। স্বর্ণালী মান্না ।।

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ও টিকিট পাওয়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা । তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ না হওয়ার জেরে মঙ্গলবার উত্তপ্ত হতে থাকে কোচবিহারের রাজনৈতিক মহল ।

প্রার্থী হওয়াকে কেন্দ্র করে গুলি চলল দিনহাটায় । তৃণমূল এখনও পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ না করায় দলের নেতা ও কর্মীদের মধ্যে ক্রমশ বাড়তে থাকে ক্ষোভ । এমনকি নজরে আসছে একটি বুথে একাধিক দাবিদার থাকার ছবি ।

সূত্রের খবর, প্রার্থী তালিকা কবে প্রকাশ করা হবে তা জানতে চেয়ে তৃণমূল অঞ্চল সভাপতি দীপ সেনের কাছে যান তৃণমূলের নেতা-কর্মীরা । সেখানেই ২ পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ । চলে ৪ রাউন্ড গুলি । অবশ্য এই ঘটনা মানতে নারাজ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube