বিক্ষোভের মুখে সৌমিত্র খাঁ

তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । মঙ্গলবার তৃণমূল নেত্রী অনিমা বাউরীর নেতৃত্বে বিষ্ণুপুর বাসস্ট্যাণ্ডে সৌমিত্র খাঁকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা ।

সূত্রের খবর, একশো দিনের কাজ, আবাস যোজনা সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে । এমনই অভিযোগ তুলে হাতের কাছে বিজেপি সাংসদকে পেয়ে এই বিক্ষোভ প্রদর্শণ বলে জানা গিয়েছে । পরে খবর পেয়ে বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খানের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

প্রসঙ্গত, তৃণমূলের তরফে ইন্দাস, পাত্রসায়র, জয়পুর, কোতুলপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে ‘বাধা দেওয়া হচ্ছে’ বলে অভিযোগ তুলে এদিন বিষ্ণুপুর বাসসট্যাণ্ডে ধর্ণায় বসেছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ । আর সেখানেই তিনি এই বিক্ষোভের মুখে পড়েন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube