অশোকনগরে তৃণমূল কংগ্রেসে দেখে গেল বড় রকমের ধাক্কা । সোমবার ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কর্মী সমর্থক । অশোকনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার ২৪ ঘন্টা যেতে না যেতেই তৃণমূল কংগ্রেসে দখে দিয়েছে বড়সড় ভাঙন । তৃণমূলের শতাধিক কর্মী যোগদান করলেন কংগ্রেসে । পঞ্চায়েত ভোটের আগে শক্তি বৃদ্ধি হল কংগ্রেসের ।
অশোকনগর বিধানসভার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকায় সোমবার রাতে এই যোগদান কর্মসূচি করা হয় । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি শুরুর আগেই অশোকনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, প্রাক্তন উপপ্রধান সহ প্রায় শতাধিক কর্মী বারাসত কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদান করেছিলেন ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেন অশোকনগর শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকার সদস্যরা । পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে এই যোগদান কংগ্রেসের শক্তি বৃদ্ধি করবে বলেই মনে করছেন কংগ্রেস নেতৃত্ব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

