মালদহঃ লক্ষ লক্ষ টাকা দিলেই পাওয়া যাবে তৃণমূলের টিকিট । এই অভিযোগ তুলে দল ছাড়লেন শাসকদল তৃণমূলের প্রধান ও উপপ্রধান । সোমবার দুপুরে যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয় মালদার চাঁচলের ২ নম্বর ব্লকের মালতীপুরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে । সেখানেই বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রধান ও উপপ্রধান ।
প্রধান ও উপপ্রধানের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক কর্মী । এমনটাই দাবি করা হয়েছে । সম্প্রতি জানা যায়, মালদার মালতীপুর বিধানসভার গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ডলি মণ্ডল ও উপপ্রধান পঞ্চানন দাস বিজেপিতে যোগ দিয়েছেন ।
তৃণমূলে টিকিট পাওয়ার আশায় গুণতে হবে লক্ষ লক্ষ টাকা । তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলছেন প্রধান ও উপপ্রধান । পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মনোনয়নের তৃতীয় দিনে এই যোগদানে বিশাল প্রভাব পড়েছে মালতীপুরে । এর কারণ, এই এলাকা জেলা তৃণমূল সভাপতির গড় ।
স্বভাবতই অস্বস্তিতে রয়েছে শাসকদল তৃণমূল । যদিও চাঁচল২ নম্বর ব্লক তৃণমূল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই এর দাবি, তৃণমূলে স্বচ্ছভাবমূর্তির মানুষদের টিকিট দেওয়া হচ্ছে । টিকিট পাবে না বলেই দল ছেড়েছেন তারা । বিজেপি টিকিটের প্রলোভন দেখিয়ে যোগদান করিয়ে ভোটের বাজার গরম করছে । তাদের দলত্যাগে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না, বলেই জানিয়েছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

