পঞ্চায়েত ভোটের মুখে রায়গঞ্জ ব্লকে রামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসে দেখা গেল বড়সড় ভাঙন । তৃণমূল কংগ্রেসের রামপুর, উত্তর গোয়ালপাড়া এবং লহন্ডা বুথের প্রায় তিনশ তৃণমূল কংগ্রেস কর্মী নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন । দলত্যাগিদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার ।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার রামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা বরাবরি বিজেপি শক্ত ঘাটি হিসেবে পরিচিত । ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি রামপুর অঞ্চল দখল করেছিল । পরবর্তীতে বিজেপি সদস্যরা দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় রামপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে দখলে এসেছিল । তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে ক্ষমতায় আসার পরই দূর্নীতি এবং স্বজনপোষনের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মলয় সরকার ।
দলের দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তৃণমূল কংগ্রেসে নেতৃত্ব বেশ খানিকটা বেকায়দায় পড়েছিল । দলকে বিপাকে ফেলায় তৃণমূল কংগ্রেস এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীই করল না তাঁকে । রাজনীতি এবং সমাজসেবার কাজে প্রতিনিয়ত যুক্ত থাকায় বিজেপি মলয় সরকারকে দলে টানতে তৎপর হয়ে ওঠে ।
অবশেষে মলয় সরকারের নেতৃত্বে তিনটি বুথে প্রায় তিনশ’জন তৃনমূল কংগ্রেসের নেতা কর্মী বিজেপিতেই যোগ দিলেন । বিজেপিতে যোগ দেওয়ার পরই বিজেপি দলের হয়ে মলয়বাবু মনোনয়নপত্র দাখিল করেন । বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের অপশাসনের হাত থেকে বাঁচাতে রামপুর অঞ্চলের তিনশ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী বিজেপিতে যোগ দিয়ে বিজেপির স্বপ্ন সোনার বাংলা গঠনে যুক্ত হলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

